নতুন ফার্মেসির জন্য বাংলাদেশের ২১২টি কোম্পানির ২১,১৮৩টি ওষুধের সম্পূর্ণ ডেটাবেজ যুক্ত হয়েছে!
BDPOS Cloud

ইউজার গাইড ও ডকুমেন্টেশন (Documentation)

১. কুইক স্টার্ট গাইড (৫ মিনিটে সেটআপ)

  1. প্যাকেজ পেজ থেকে ৭ দিনের ফ্রি ট্রায়াল চালু করুন।
  2. আপনার ব্যবসার নাম এবং পছন্দের সাবডোমেন (যেমন: mymart.bdpos.cloud) দিন।
  3. ড্যাশবোর্ডে প্রবেশ করে 'Settings' থেকে আপনার শপের ফোন নম্বর ও ঠিকানা যুক্ত করুন।
  4. 'Products' মেনু থেকে এক্সেল শিট আপলোড করুন অথবা সরাসরি পণ্য যোগ করুন।
  5. 'POS' স্ক্রিনে গিয়ে বারকোড স্ক্যান করে প্রথম বিক্রয় রসিদ তৈরি করুন!

২. থার্মাল রসিদ প্রিন্টার কানেকশন গাইড

BDPOS ক্লাউড যেকোনো 58mm বা 80mm থার্মাল প্রিন্টারে স্বয়ংক্রিয়ভাবে খাপ খায়। উইন্ডোজ বা ম্যাক কম্পিউটারে প্রিন্টারের ড্রাইভার ইন্সটল করে গুগল ক্রোমের প্রিন্ট প্রিভিউতে মার্জিন 'None' এবং পেপার সাইজ 'Roll Paper' নির্বাচন করে সেভ করে রাখুন।