আমাদের সম্পর্কে (About BDPOS Cloud)
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
BDPOS Cloud তৈরি করা হয়েছে বাংলাদেশের স্থানীয় রিটেল, পাইকারি ও চেইন স্টোর ব্যবসায়ীদের দৈনন্দিন হিসাব ও পরিচালন ব্যবস্থাকে বিশ্বমানের আধুনিক রূপ দিতে। আমরা বিশ্বাস করি, উন্নত সফটওয়্যার শুধু বড় মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য নয়—বাংলাদেশের প্রতিটি মুদি দোকান, ফার্মেসি, কাপড়ের দোকান এবং শোরুমের হক রয়েছে একটি নির্ভরযোগ্য, দ্রুতগতির ও সাশ্রয়ী ইআরপি প্ল্যাটফর্ম পাওয়ার।
তাত্ক্ষণিক গতি
০.২ সেকেন্ডে প্রতিটি আইটেম স্ক্যান ও বিলিং, কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই।
নিরাপদ মাল্টি-টেন্যান্সি
ব্যাংকিং লেভেল ডাটা এনক্রিপশন ও প্রতিটি টেন্যান্টের ডাটাবেজ লেভেলে শতভাগ বিচ্ছিন্নতা।
দেশীয় ব্যবসার উপযোগী
বাংলা ফন্ট, বিকাশ/নগদ পেমেন্ট, দেশীয় ফার্মেসি ডেটাসেট ও থার্মাল প্রিন্ট সাপোর্ট।